School Code : 471780 Jorpukurpar, Panchwsar, Munshiganj Sadar, Munshiganj Sadar , Munshiganj; 01675732309
Bidyaniketan Adarsha School বিদ্যানিকেতন আদর্শ স্কুল Jorpukurpar, Panchwsar, Munshiganj Sadar, Munshiganj Sadar , Munshiganj
01675732309; bidyaniketanadarshaschool@gmail.com

অভিভাবক সমাবেশ ( ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী)

Published By: এস এম ফাহিম ইসলাম | Published on: 08/12/2025


*অতীব জরুরি বিজ্ঞপ্তি:*

ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থী ও অভিভাবকদের জানানো যাচ্ছে যে, আগামী ১৪/০৮/২০২৫ ইং তারিখ রোজ বৃহস্পতিবার  সকাল ১০ ঘটিকায় বিদ্যালয় এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হবে। আগামী কাল আপনার সন্তানের মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। আসন্ন ২য় সেমিস্টার  পরীক্ষা সংক্রান্ত সরকারি জরুরী বিজ্ঞপ্তির আলোকে আপনার সন্তানের প্রস্তুতি ও লেখাপড়ার মান উন্নয়ন সম্পর্কে আলোচনা করা হবে।

তাই আগামী কাল সকাল ১০ টায় বিদ্যালয় এ আপনার উপস্থিত একান্ত কামনা করছি। যে সকল অভিভাবকগন আগামী কাল এর অভিভাবক সমাবেশ এ উপস্থিত থাকতে পারবেন না তাদের সন্তানদের লেখাপড়ার দায়িত্ব অবহেলার কারণে সেই অভিভাবক দায়ী থাকবেন। বিগত বছরের এসএসসি পরীক্ষায়  লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করেছে শুধু মাত্র শিক্ষক ও অভিভাবকদের সমন্বয় এর অভাবে। 

অতএব, সকল কাজকর্ম থেকে আমার ও আপনার সন্তানের আগামী ভবিষ্যতের কথা চিন্তা করে আগামী কাল সকাল ১০ টার মধ্যে বিদ্যালয় এ উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হল। 

সর্বোপরি আবারো সকলের উপস্থিত কামনা করছি। 

অনুরোধ ক্রমে 

শ্রেণী শিক্ষক বৃন্দ 

নির্দেশনায় 

এস এম ফাহিম ইসলাম 

অধ্যক্ষ 

বিদ্যানিকেতন আদর্শ স্কুল